সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর মহাবিদ্যালয়ের ছাত্রাবাস থেকে পড়ে ওই কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপকের শাশুড়ী তহমিনা বেগম (৬০) মারা গেছেন। বুধবার বিকেলে ওই ঘটনা ঘটে।
সূত্র মতে, ছাদ থেকে শুকনো কাপড় আনতে গিয়ে পা ফসকে নীচে পড়ে সহকারী অধ্যাপক সাইদুল ইসলামের শাশুড়ী গুরুতর আহত হন। প্রথমে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত তহমিনা বেগমের বাড়ি বিরামপুর উপজেরায়।