পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: আসুন ঐক্যের হাত তুলি, এইচ আইভি প্রতিরোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে এনজিও সম্বনয় পরিষদের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বিশ্ব এইডস্ দিবস পালিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়ামে নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: সামছুল আলম দুদু। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো: মোস্তাফিজার রহমান, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদ্দৌস রাইট, থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধের সংগঠক মো: আবু বককর সিদ্দিক মন্ডল, আইডিএসের নির্বাহী পরিচালক আয়শা আক্তার, এনজিও সম্বনয়ের সভাপতি মো: রফিকুল ইসলাম শাহিন চৌধুরী, সম্পাদক বিপ্লব চৌধুরীসহ অনেকে। পরে একটি বর্নাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে।