• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁওয়ে সাংসদ দবিরুলের মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

thakurgaon-humanchain-picঠাকুরগাঁও প্রতিনিধি: অনলাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম পত্রিকার সম্পাদক ও ঠাকুরগাঁও প্রতিনিধির বিরুদ্ধে সাংসদ দবিরুল ইসলামের মিথ্যা ও হয়রানীমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে সাংবাদিক সমাজ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
এসময় বক্তব্য দেন, প্রবীণ সাংবাদিক বিটিভির জেলা প্রতিনিধি আখতার হোসেন রাজা, দৈনিক করতোয়ার পত্রিকার জেলা প্রতিনিধি মনসুর আলী, ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল ইসলাম রুবায়েত, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, একুশে টিভির প্রতিনিধি এসএম জসিম উদ্দীন, বৈশাখী টিভির প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি নবীন হাসান, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, বিডিনিউজের প্রতিনিধি শাকিল আহমেদ, সাংস্কৃতিক কর্মী মাসুদ আহমেদ সুবর্ণ প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৮ নভেম্বর সাংসদ দবিরুল ইসলাম বিডিনিউজ ও ঢাকা টাইমসের সম্পাদক ও ঠাকুরগাঁও প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা করেছেন। দ্রত এ মামলা প্রত্যাহার করে নিতে হবে। নাহলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ