• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীর প্রতীক তারামন বিবি প্রধানমন্ত্রীর সাহায্য চান

kfvfmbকুড়িগ্রাম: মুক্তিযোদ্ধা তারামন বিবি বীর প্রতীক গুরুতর অসুস্থ। দীর্ঘদিনের শ্বাসকষ্ট আর কাশি বেড়ে গেছে। তার ওপর যোগ হয়েছে মাথা ও পিঠ ব্যাথা।
বলতে গেলে এখন চলাচলে প্রায় অক্ষম এই বীর নারী মুক্তিযোদ্ধা। বেশ কিছুদিন ধরে নিজে নিজে হাঁটাচলা করতে পারছেন না। তার এখন উন্নত চিকিৎসার প্রয়োজন।
তারামন বিবি দেশের বাইরে উন্নত চিকিৎসা নিয়ে বেঁচে থাকতে চান। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন বীর প্রতীক খেতাবধারী এই নারী মুক্তিযোদ্ধা।
অসুস্থ অবস্থায় বর্তমানে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামের নিজ বাড়িতে বিছানায় শুয়ে-বসে দিন পার করছেন তারামন বিবি।
স্বজনরা জানান, গত ৩০ নভেম্বর এই নারী মুক্তিযোদ্ধা চিকিৎসার জন্য রংপুর সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) গেলে ডাক্তার কর্নেল দেলোয়ার হোসেন তাকে দেখে ব্যবস্থাপত্র লিখে দেন। পরে বাড়িতে চলে আসেন তিনি।
তারামন বিবি বলেন, ‍“মাঝে মাঝে মনে হয়, আমার সময় শেষ হয়ে আসছে। শ্বাস নিতে পারি না। যখন কাশি ওঠে, মনে হয় দুনিয়াতে আর নেই আমি। প্রচণ্ড মাথা ব্যথা করে। সারা পিঠ যেন জ্বলে। দু’চোখে তখন অন্ধকার দেখি। কোনো রকমে উঠে দাঁড়াতে পারলেও হাঁটতে পারি না।”
তিনি বলেন, “গত কয়েক দিন থেকে খুবই কষ্টের মধ্যে আছি। তিনবেলা ওষুধ খাওয়ার পরও অসুখের কোনো উন্নতি দেখছি না।”

নতুনবার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ