ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর পল্লীশ্রী ও আমাদের থিয়েটারের উদ্যোগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন ও মোহনপুর ইউনিয়নে পালাটিয়া কুলি সুন্দরী ও ঘেচকেটা জালিয়ার সংসার নাটক মঞ্চায়ন করা হয়েছে।
নারী ও কন্যা শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ করি, মর্যাদায় গড়ি সমতা ক্যাম্পেইন উপলক্ষে ১৬ দিন ব্যাপী এই প্রচারাভিযান কর্মসূচীর আওতায় পল্লীশ্রী ও আমাদের থিয়েটারের উদ্যোগে এমজেএফ ঢাকা, ইউকেএইড ও মাত্রার সহযোগিতায় পল্লীশ্রী’র ফির্ল্ড ট্রেইনার তারাপদ রায় এর রচনা ও নির্দেশনায় বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের কৈইকুড়ি ও গোপালগঞ্জ, ১০নং মোহনপুর ইউনিয়নের লাটের হাট ও মাটিয়াকুড়া গ্রামে ১০৩৫ জন নারী-পুরুষের অংশগ্রহণে পালাটিয়া কুলি সুন্দরী ও ঘেচকেটা জালিয়ার সংসার নাটক মঞ্চায়ন করা হয়েছে। মঞ্চায়িক নাটকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল ও মোহনপুর ইউপি চেয়ারম্যান মাজিদুল ইসলাম।