• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘আল্লাহ’ লেখা পাপোশ প্রত্যাহার করে নিলো অ্যামাজন

263573_1আন্তর্জাতিক ডেস্ক: অনলাইনের সবচেয়ে বড় বাজার এ্যামাজন’র ওয়েবসাইটে ‘আল্লাহ’ লেখা একটি পাপোশ বিক্রির অভিযোগে এটি প্রত্যাহার করে নিয়েছে প্রতিষ্ঠানটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিমদের জন্য অবমাননাকর পাপোশটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে এটি প্রত্যাহার করতে বাধ্য হয় অ্যামাজন। বিক্ষুব্ধ মুসলিমদের প্রতিক্রিয়ায় অবশেষে দু:খ প্রকাশ করেছে এই অনলাইন জায়ান্ট।

অ্যামাজন জানায়, গত জুন মাস থেকে অ্যামাজনের ওয়েবসাইটে ছিলো এই পণ্যটি। পরবর্তীতে লোকজন এটিকে লজ্জাজনক এবং অবমাননাকর বলে অভিহিত করছিলো। আর এসব অভিযোগের ভিত্তিতেই পণ্যটি প্রত্যাহার করে নেয় তারা।

এ মাসের শুরুর দিকে মরিয়ম খান নামে ব্রিটেনের বার্মিংহ্যামের এক কাউন্সিলরের দৃষ্টিগোচর হয় পাপোশটি। পরবর্তীতে তিনি তার টুইটার একাউন্টে পাপোশের ছবিটি পোস্ট করে লিখেন, ‘এটি সত্যিকার অর্থেই মুসলিমদের জন্য আক্রমণাত্মক।’

এরপর তিনি তার ফেসবুক একাউন্টেও এটি পোস্ট করে অ্যামাজন ডটকমকে অনুরোধ করেন যেন এটি সরিয়ে ফেলা হয়।

এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্রমেই এই ঘটনাটিকে কেন্দ্র করে উষ্মা ছড়াতে শুরু করে।

অবস্থা বেগতিক হওয়ায় অবশেষে অ্যামাজন তাদের ওয়েবসাইট থেকে পাপোশটি সরিয়ে নিয়েছে এবং এক বিবৃতিতে জানিয়েছে যে, অ্যামাজনের নিজস্ব কোন প্রোডাক্ট নেই। এটি একটি অনলাইন বাজার। এ বাজারে কোন এক বিক্রেতা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন একটি পণ্য সম্প্রতি আপলোড করেছিলেন।

দ্য সান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ