নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী সীমান্ত ফাঁড়িতে সোমবার সকালে চারশত গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে বিজিবি।
রংপুর বিভাগের ৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এ শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সি,ও মেজর মহীতউল আলম , কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান, অনারি এডি সৈয়দ আব্দুলাহ, ডোমার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ ।