সিসি নিউজ: বেসরকারী উন্নয়ন সংস্থা আশা কর্তৃক আয়োজিত নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলাধীন আশা হাজারীহাট ব্রাঞ্চ এর উদ্যোগে সোমবার হাজারীহাট শাখায় সদস্যদের সাথে মতবিনিময় সভায় স্বাস্থ্য সেবা প্রদান ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়। আশা’র সৈয়দপুর অঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মোখতার হোসেনের সভাপতিত্বে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশা’র সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ ওমর ফারুক, ২নং কাশিরাম ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক চৌধুরী, রাকাব হাজারীহাট ব্রাঞ্চ’র ব্যবস্থাপক মোঃ আব্দুল মতিন, হাজারীহাট ব্রাঞ্চ ব্যবস্থাপক মোঃ মাজিদুল ইসলাম, সহকারী ব্রাঞ্চ ব্যবস্থাপক আব্দুল মজিদ, শিক্ষা সুপার-ভাইজার আব্দুর রহিম, স্বাস্থ্যসেবীকা রাজিয়া সুলতানা ও মঞ্জুরী আক্তার। স্বাস্থ্যসেবা হিসাবে উপস্থিত ৩০জনকে ডায়াবেটিশ, রক্তচাপ পরীক্ষা করা হয়। এছাড়াও উপকার ভুগী ৩৫ জন সদস্যকে ২টি করে ফলদ চারা দেওয়া হয়। জেলা ব্যবস্থাপক ওমর ফারুক জানান অত্র এলাকার দরিদ্র জনগোষ্টির মাঝে ঋণ সেবার পাশাপশি আশার নিজস্ব অর্থায়ানে শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন কার্যক্রম পরিচালনা করে আসছে।