• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বাধীনতাবিরোধীদের নাম পরিবর্তনের নির্দেশ

হাইকোটসিসি নিউজ: সারা দেশে স্বাধীনতাবিরোধীদের নামে যত প্রতিষ্ঠান ও স্থাপনা রয়েছে, সেগুলোর নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিল করতে শিক্ষা সচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেয়া হয়েছে। আগামী বছরের ১ মার্চ এ বিষয়ে আবার শুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এ কে রাশেদুল হক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
এ কে রাশেদুল হক জানান, সারা দেশে এখনো যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিসহ ২০ জনের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনার নাম রয়েছে। এ বিষয়টি আদালতের নজরে আনা হয়। এর পর আদালত উল্লিখিত আদেশ দেন।
এর আগে ২০১৫ সালের ২৯ নভেম্বর স্বাধীনতাবিরোধীদের নামে থাকা স্থাপনা পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ আদেশ বাস্তবায়ন না হওয়ায় আবার সম্পূরক আবেদন করেন আইনজীবী এ কে রাশেদুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ