• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাইবান্ধার ডিসিকে হাইকোর্টের তলব

হাই কোর্টগাইবান্ধা: সাঁওতালদের ওপর হামলার প্রতিবেদনে ‘আপত্তিকর শব্দ’ ব্যবহার করায় গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) আবদুস সামাদকে তলব করেছেন হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে এ-সংক্রান্ত একটি রিটের শুনানিকালে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
এ বিষয়ে জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের জানান, সাঁওতালদের প্রসঙ্গে গাইবান্ধার ডিসির দেয়া প্রতিবেদনে ‘বাঙালি দুষ্কৃতকারী’ শব্দটি ব্যবহার করা হয়। এ শব্দের ব্যবহার করায় আদালত আগামী ১২ ডিসেম্বর তাকে স্বশরীরে হাজির হয়ে বিষয়টি ব্যাখ্যার নির্দেশ দেন।
একই সঙ্গে সাঁওতালদের পক্ষে করা মামলার বাদী স্বপন মুরমুকে আদালতে হাজিরের জন্য গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেয়া হয়।
গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ আখ খামারের জমি নিয়ে বিরোধের জের ধরে সেখানে বসবাসরত প্রায় আড়াই হাজার সাঁওতাল বসতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় বাঙালি-পুলিশ ও সাঁওতালদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত ও বেশ কয়েকজন আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ