• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাবার ছবি নিয়ে কাঁদছে মৌপি

সিসি ডেস্ক: প্রধানমন্ত্রীর শাকিলবিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের একমাত্র সন্তান জাকিয়া রুবাবা মৌপি বাবার সঙ্গে কয়েকটি ছবি দেখে কান্না করছে। মঙ্গলবার দুপুরের পর থেকেই পিতা হারানোর শোকে তার কান্না থামছে না।

শাকিলের স্ত্রী আইনজীবী নিলুফা আনজাম পপিও স্বামী হারানোর শোকে পাথর হয়ে গেছেন। মঙ্গলবার দুপুর একটার দিকে গুলশানের সামদাদো রেস্তোরা থেকে ফোনে তাকে জানানো হয়, ‘শাকিল কোনো সাড়াশব্দ করছেন না। দ্রুত আসুন।’ এরপর দুপুর দেড়টার দিকে তিনি এবং অন্যান্য আত্নীয় স্বজনরা ছুটে আসেন সেখানে। তখনো মেয়ে জাকিয়া রুবাবা মৌপিকে সঙ্গে আনেননি।

এরপর বিকাল সাড়ে ৪ টার দিকে বাবার লাশ দেখতে গুলশানের সামদাদোতে আসেন শাকিল-পপি দম্পত্তির একমাত্র সন্তান মৌপি। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় বলে পূর্বপশ্চিমকে নিশ্চিত করেছেন সেখানে উপস্থিত এক নারী সংসদ সদস্য।

কারো কোনো স্বান্তনাতেই কান্না থামছিল না শাকিল কন্যার। বাবার সঙ্গে নিজের ও পরিবারের কয়েকটি ছবি মোবাইলে দেখছিল আর অঝোরে কাঁদছিল।

উল্লেখ্য, মাহবুবুল হক শাকিল গতকাল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে সামদাদো রোস্তোয়ায় আসেন মাহবুবুল হক শাকিল। সেখানে রাতে অবস্থান করেন এবং আজ দুপুরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দুপুরে রেস্তোরার লোকজন পরিবারকে খবর দেয়। এরপর গুলশান থানার পুলিশ এসে শাকিলকে মৃত অবস্থায় উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ