• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালন

kurigram-hanadar-muktho-rally-photo-06-12-16কুড়িগ্রাম প্রতিনিধি: নানা কর্মসূচীর মধ্যদিয়ে আজ ৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এই দিনে মুক্তিযোদ্ধাদের সাড়াশি আক্রমনের মুখে পাকসেনারা কুড়িগ্রাম থেকে পালিয়ে যায়। হানাদার মুক্ত হয় কুড়িগ্রাম।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্ত্বর থেকে একটি সম্মিলিত র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে র‌্যালী স্বাধীনতার বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়। মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরনে বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ অর্পন করেন মুক্তিযোদ্ধা সংসদ, কুড়িগ্রাম প্রেস ক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পুষ্পার্ঘ অর্পন শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, আব্দুল বাতেন, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ