• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাগেশ্বরীতে পুলিশ সদস্যের আত্মহত্যা

আত্মহত্যাকুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের সরকার পাড়ায় রতন চন্দ্র রায় (২৪) নামের এক পুলিশ সদস্য গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৯ টার দিকে ভিতরবন্দ ইউনিয়নের সরকার পাড়া গ্রামের নিজবাড়ীর পাশ্ববর্তী জেঠা ভবেশ চন্দ্র রায়ের ফাঁকা বাড়ির একটি ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রতন চন্দ্র রায়। পরে এলাকাবাসী তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
রতন চন্দ্র রায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ গুলশান-২ এ ডিপ্লোমেটিক সিকিউরিটি পুলিশের সদস্য। গত ২৬ নভেম্বর ১৫ দিনের ছুটি নিয়ে সে বাড়িতে আসে। গত শনিবার লালমনিরহাট জেলার সিন্দুরমতি গ্রামের রনবীরের কন্যা অনামিকার সাথে তার অমতে বিয়ে দেয়ার কারনে অভিমানে সে আত্মহত্যা করে। নিহত পুলিশ সদস্য নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের সরকারপাড়া গ্রামের ভবেন চন্দ্র রায়ের পুত্র।
এব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাসুম জানান, ঘটনাস্থল থেকে নিহত পুলিশ সদস্য রতন চন্দ্র রায়ের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ