• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রামে ‘জঙ্গি আস্তানায়’ র‍্যাবের অভিযান চলছে

চট্টগ্রাম: চট্টগ্রামের আকবর শাহ থানার আওতাধীন এ কে খান এলাকা থেকে বৃহস্পতিবার সকালে জঙ্গি সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। তাদের তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী কর্নেলহাট এলাকার একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ।

মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এ কে খান এলাকা থেকে সকালে সন্দেহভাজন দুই জঙ্গিকে আটক করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কর্নেলহাট এলাকার একটি বাড়ি ঘিরে ফেলে র‍্যাব। বাড়ির দরজা ভেতর থেকে আটকে রাখা হয়েছে। অভিযানের একপর্যায়ে বাড়ির ভেতরে আগুন দেখা গেছে। ভেতরে থাকা লোকজন আগুন ধরিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ