• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে সনাকে’র উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবাল (৮ ডিসেম্বর) বিকেল ৩টায় দিনাজপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে “দুর্জয় তারুণ, দুর্নীতির বিরুদ্ধে একসাথে” লিখিত বিভিন্ন ধরনের ফেস্টুন, স্টিকার ও ব্যানার ব্যবহার করা হয়।
র‌্যালি শেষে সনাক শিল্পকলা একাডেমী মিলনায়তনে সনাক’র সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল’র পরিচালক ডা. মোঃ মউদুদ হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল করিম, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারন সম্পাদক ড. মারুফা বেগম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সদস্য অধ্যক্ষ হাজেরা হাসান।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, দুর্নীতিকে একটি সহনশীল অবস্থায় নিয়ে আসতে রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজসহ সকলের অংশগ্রহণ একান্ত প্রয়োজন। নিজ দায়িত্বে অবহেলা করা এবং কোন কাজের বিনিময়ে অন্যের কাছ থেকে নির্ধারিত অর্থের অতিরিক্ত অর্থ আদায়কে দুর্নীতি হিসেবে অবিহিত করা য়ায়। দুর্নীতি যে কোন দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। আমাদের সকলের সস্মিলিত প্রচেষ্টায় দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে দুদক’র উপ-পরিচালক মো. আব্দুল করিম বলেন, দুর্নীতি কোন স্থানীয় সমস্যা নয়, এটা একটি আন্তর্জাতিক সমস্যা। দুর্নীতির অন্যতম কারণ মানুষের সীমাহীন চাহিদা। দুর্নীতি দমনে দুদকের গনশুনানী সাধারন মানষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ দুর্নীতি রোধে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সনাক’র সহ-সভাপতি আজাদী হাই, সনাক সদস্য মো. হাবিবুল ইসলাম, মো. মোজাফ্ফর আলী মিলন, মো. তারিকুজ্জামান তারেক, প্রফেসর বিধান চন্দ্র হালদার, মাহমুদা জাহান হোসেন, স্বজন সদস্যবৃন্দ, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্যসহ অন্যান্য সংস্থার প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে দুর্নীতিবিরোধী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিগান পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ