নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ভেজাল সার সরবরাহ এবং ওজনে কম দেয়ার অভিযোগে এক সার ডিলারকে ৮০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক সাবিহা সুলতানা এ দন্ডাদেশ দেন। ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার বোড়াগাড়ী বাজারের সার ডিলার প্রদিপ কুমার আগরওয়ালার গোডাউনে অভিযান চালিয়ে সারের বস্তার লেভেল পরিবর্তনের দায়ে ৩০ হাজার এবং ওজনে কম দেয়ার অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯এর ৪৬ ধারায় ৫০ হাজার টাকা সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করে। উলে¬খ্য যে, অভিযোগ রয়েছে ওই ডিলার দীর্ঘদিন যাবত ভোক্তাদের কাছে ওজনে কম এবং ভেজাল সার সরবরাহ করে আসছে।