• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে লিংকন সভাপতি, আমজাদ সম্পাদক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত ‘আব্রাহাম লিংকন-আমজাদ’ প্যানেল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে বিজয়ী হয়। জামায়াত-বিএনপি সমর্থিত ‘ইয়াছিন- ফখরুল’ প্যানেলের একজন সহ-সভাপতিসহ ৬টি পদে নির্বাচিত হয়।
প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা জেলা যুগ্ম জজ মো: জাহেদুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা আইজীবী সমিতি ভবনে টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে রাত ১১টায় ফলাফল ঘোষনা করা হয়। সর্বমোট ১৯টি পদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ১৩টি পদে বিজয়ী হয়। বিজয়ীরা হলেন সভাপতি এসএম আব্রাহাম লিংকন, সহ-সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক হুমায়ুন কবীর ও ক্রীয়া সম্পাদক আলহাজ¦ রুহুল আমিন দুলাল এবং কার্যনির্বাহী সদস্য পদে তৌফিক আল সাহাব কিসলু, জাকিয়া সুলতানা সুইটি, জাহিদ আহমেদ কাজল, আনিছুজ্জামান আনিছ, সাধন কুমার দেব, খোরশেদ আলম ও সাহেদুল হক বাচ্চু।
অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল নির্বাচিত হয়েছে ৬টি পদে। নির্বাচিতরা হলেন সহ-সভাপতি সফিকুল ইসলাম সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মহাব্বত বীন খন্দকার, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক ইকবাল হোসেন, লাইব্রেরী সম্পাদক মোখলেছুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য পদে মিজানুর রহমান ও হাই মন্ডল বিজয়ী হয়।
প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. হযরত আলী জানান, দ্বি-বার্ষিক নির্বাচনে ১০১ ভোট পেয়ে সভাপতি পদে বর্তমান সভাপতি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন পুন:নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াছিন আলী সরকার পান ৭৩ ভোট। ৮৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আমজাদ হোসেন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মুহাঃ ফখরুল ইসলাম ৮৬ ভোট পেয়ে এক ভোটে পরাজিত হন। সভাপতি পদে আব্রাহাম লিংকন একমাত্র ব্যক্তি যিনি টানা ২দফা সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে টানা ২দফা সভাপতি পদে বিজয়ী হলেন।
উল্লেখ্য, আওয়ামীলীগ সমর্থিত প্যানেলে সভাপতি এসএম আব্রাহাম লিংকন ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এবং জামায়াত-বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি ইয়াছিন আলী সরকার ও সাধারণ সম্পাদক মুহাঃ ফখরুল ইসলাম প্রতিদ্বন্ধিতা করেন। মোট ১৯টি পদে দুই প্যানেলে লড়াই করেন ৩৮জন প্রার্থী। ভোটার ছিলেন ১৮১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ