• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাতকে ওসির অপসারণের দাবিতে ছাত্রলীগের ঝাড়ু মিছিল

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ): ছাতকে ছাত্রলীগের উদ্যোগে ওসির অপসারণ দাবিতে এক ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। সভায় ৪৮ঘন্টার মধ্যে ওসির অপসারণ না হলে ১১ডিসেম্বর মানববন্ধনসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি উচ্চারণ করা হয়। শুক্রবার বলা ৩টায় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে রেলগেইটে এ ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। ঝাড়ু মিছিলটি কলেজ গেট থেকে শুরু হয়ে নূতনবাজার ও পুরাতনবাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেইট এলাকায় প্রতিবাদ সভায় মিলিত হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি তজম্মূল হক রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিনের পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শামীম আহমদ তালুকদার, সৈদেরগাঁও ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক রইছ আলী। বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল গাফফার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংঠনিক সম্পাদক মঞ্জুর আলম, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফয়েজ ্অহমদ, উপজেলা যুবলীগ নেতা নিজাম উদ্দিন, আব্দুল হান্নান আঙ্গুর, আবিদুর রহমান আঙ্গুর, এইচএম আরজ আলী, দেলোয়ার হোসাইন ওয়ারিছ, লোকমান আহমদ, নূরুজ্জামান মনি, মনছব আলী, ছোয়াব আলী, ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা জালাল আহমদ, সাহেদুজ্জামান লিয়ন, দ্বীনুল ইসলাম শ্যামল, রাসে আহমদ, মাহবুব আলম, মনসুর আলম, জুয়েল রানা, সালমান ওয়াহিদ, আইন উদ্দিন, জুয়েল মিয়া, মুমিনুর রহমান, ইকবাল হোসাইন, মোজাম্মেল হোসেন,
কলেজ ছাত্রলীগ নেতা আজহার খান, হাবিবুর রহমান বাবলু, নজরুল ইসলাম নাহিদ, সাইদুর রহমান, শায়েস্তা তালুকদার, মাহবুব আলম, হোসাইন আহমদ পাশা, রেজা মিয়া, শিমুল আহমদ, নজির আলী, সুজন মিয়া, রাসেল মিয়া, রাকিব আলী, আব্দুল হাবিব জনি, কামরান আহমদ, জামিল আহমদ, সাগর মিয়া, আবু তালিব, সাফি মিয়া, সাজু মিয়া, রাজন মিয়া, জালাল আহমদ, রমজান আলী, লায়েক মিয়া, শুকুর আলী, এসকে মাহিন, মাছুম আহমদ প্রমূখ। জানা গেছে, গত ৬নভেম্বর গোবিন্দগঞ্জে পরিবহন শ্রমিক ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় থানায় দু’পক্ষে পৃথক দু’টি মামলা দায়ের করে। কিন্তু সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বিদেশে থাকার সূযোগে জনৈক জনপ্রতিনিধির সহযোগিতায় গত ১ডিসেম্বর ফখর উদ্দিনসহ ছাত্রলীগ ও যুবলীগের ২০জন নেতাকর্মীর নামোল্লেখ করে থানায় একটি মামলা রেকর্ড করে। সুনামগঞ্জ জেলা অটো-টেম্পু অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আফতাব উদ্দিন বাদি হয়ে এ মামলা (নং ১, তাং ০১.১২.২০১৬ইং) দায়ের করা হয়। যদিও ঘটনার পর পরই ছাত্রলীগের পক্ষ থেকে আফতাব উদ্দিনসহ পরিবহন শ্রমিকের বিরুদ্ধে থানায় অপর একটি এজাহার দায়ের করা হয়। দু’মামলার বাদিকে বিষয়টি আপোষে নিষ্পত্তির সূযোগ দিয়ে রহস্যজনক কারণে পরিবহন শ্রমিকদের মামলাটি একতরফাভাবে রেকর্ড করায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ক্ষোভ ও অসন্তেুাষ ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকায় দূর্নীতিবাজ ও ঘুষখোর ওসির অপসারনসহ তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও ঝাড়ু মিছিলের আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় ৪৮ঘন্টার মধ্যে ঘোষখোর ওসিকে এখান থেকে প্রত্যাহার করা না হলে ১১ডিসেম্বর মানববন্ধনসহ কঠোর কর্মসূচী পালনের হুশিয়ারি উচ্চারণ করে এধরণের পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।

শিক্ষাবিদ নোয়াব মিয়া মজুমদারের ইন্তেকাল
ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউপির বাংলাবাজার সামারুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও পরবর্তীতে স্কুল পরিচালনা কমিটির ৩বারের নির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মাষ্টার নোওয়াব মিয়া মজুমদার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। গত ৮ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় তার নিজ বাড়ি বড়চালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ৪পুত্র, ১কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকেল ৩টায় বাংলাবাজার সামারুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে যানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। যানাজায় বিভিন্ন রাজনৈতিকও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, তার সহকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের লোকজন অংশ গ্রহণ করেন।

মানবাধিকার নেতা বহিষ্কার
বিভিন্ন অনিয়মের অভিযোগে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমাম হাসানকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। চরমহল্লা ইউনিয়ন কমিটি অবৈধভাবে গঠন ও সংস্থার নামে ভুয়া আইডি কার্ড তৈরি করে বিতরণসহ বিভিন্ন অভিযোগে তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়। কাউন্সিলের একটি দায়ীত্বশীল সূত্র জানায়, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যানের নির্বাহী আদেশে সংগঠনের চীফ কো-অর্ডিনেটর খন্দকার ইকবাল হোসেনের গত ২৮ নভেম্বর স্বাক্ষরিত এক পরিপত্রে তাকে উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়েছে।

স্কলার্স একাডেমীর উদ্যোগে প্রতিবাদ সভা
ছাতকের কালারুকা ইউপির তাজপুর পয়েট এলাকায় অবস্থিত স্কলার্স একাডেমীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার একাডেমীর হল রুমে অনুষ্টিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি কামাল আহমদ। সভায় উপস্থিত ছিলেন, সমাজসেবী ও শিক্ষানুরাগি আশিকুর রহমান আশিক, ফরিদ আহমদ, নূরুল্লাপুর দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী আব্দুল্লাহ, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের এমএ শেষ বর্ষের ছাত্র আসাদ আহমদ, আকতার হাসেন, ছাত্র-ছাত্রীর অভিবাবক, শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা স্কলার্স একাডেমির সহকারি শিক্ষক জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে কয়েকটি অনলাইন পত্রিকায় মানহানিকর বক্তব্য প্রদান করায় নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। নেতৃবৃন্দ প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষন করে বলেন, শিক্ষক জিয়াউল হক জিয়া অত্যন্ত সুনামের সাথে স্কুলে পাঠদান করে যাচ্ছেন। তার নীতি-নৈতিকতার স্থানীয়ভাবে খুবই প্রশংসনীয়। কতিপয় কুচক্রিমহল তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করেছে করেছে। সভায় এসব ষড়যন্ত্রকারিদের অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সভায় নেতৃবৃন্দ শিক্ষক জিয়ার বিরুদ্ধে আনীত যাবতীয় অপ-প্রচারের প্রতিবাদ জানিয়ে এধরনের অপতৎপরতা থেকে বিরত থাকার জন্যে সকল মহলের প্রতি আহবান জানান।

মায়ানমারে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ
ছাতকে মায়ানমারে মুসলিম রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ২টায় উপজেলার চরমহল্লা ইউপির বল্লভপুরে সামাজিক সংগঠন হিলফুল ফুযুল ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি গ্রামের জামে মসজিদ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় টেটিয়ারচর বাজারে প্রতিবাদ সভায় মিলিত হয়।
ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হাফিজ ছালিক উদ্দিনের সভাপতিত্বে ও আব্দুল মুকিতের পরিচালনায় মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাওলানা খুরশিদ আলম, মাওলানা নুরুল হুদা, ইমাম মাওলানা নুরুল আমিন চৌধুরী, মাওলানা নজির আহমদ, মাওলানা শিহাব উদ্দিন, হাফিজ বশির আহমদ, হাফিজ আজাদুর রহমান, আমির হোসেন, আব্দুর রহমান, জাহেদ আহমদ, রেজাউল হক রেজা, জামিল আহমদ, মামুন আহমদ, দিলোয়ার হোসেন, হাফিজুর রহমান, ফয়ছল আহমদ, শফিউল বারী, শাহিন আলম, গোলাম রব্বানী, অলিউর রহমান, রাজ মিয়া, শাহ আলম, দুলাল মিয়া, বুরহান উদ্দিন, আল আমিন, মোফাজ্জল হোসেন, আব্দুল ওদুদ, ছয়ফুল আলম, কাওছার আহমদ, মঞ্জুর মিয়া প্রমূখ। বক্তারা অবিলম্বে রোহিঙ্গা মুসলমানদের উপর চালানো নির্যাতনের ষ্টীমরোলার বন্ধের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ