• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বাইপাসে স্থায়ী সবজি বাজার উদ্বোধন

সিসি নিউজ: শুক্রবার (৯ডিসেম্বর) বিকেলে সৈয়দপুর কাঁচামাল ব্যবসায়ী সমিতির নিজস্ব অর্থায়নে নির্মিত কাঁচা ও পাকামালের স্থায়ী পাইকারি বাজারের উদ্বোধন করা হয়েছে। মিস্ত্রিপাড়া সেপটি ট্যাংক সংলগ্ন বাইপাস সড়কে বাজার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ফলক উম্নোচন শেষে পায়রা উড়িয়ে পাইকারি সবজি বাজারের উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোঃ জাওয়াদুল হক। বাজারের উদ্বোধন করেন সৈয়দপুর পৌরসভা মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার।
অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল কুদ্দুস মন্ডল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য বলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক ও সৈয়দপুর কারখানা শাখার সাধারন সম্পাদক মোঃ মোখছেদুল মোমিন, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর তারিক আজিজ, মিজানুর রহমান লিটন, তোফায়েল মোহাম্মদ আজম, কবিরুল ইসলাম, সাজিদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন আরমান আলী ও ইবরার হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট বব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ তসলিম, বজলার রশিদ বাবলু, মারুফ বিন কবির, মাকসুদ আলম গোল্ডেনসহ সংগঠনের সদস্য ছাড়াও শহরের গন্যমান্য ব্যক্তিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সৈয়দপুর জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ মহিবুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ