সিসি ডেস্ক: আন্তর্জাতিক পর্বত দিবস আজ রবিবার। প্রতি বছর ১১ ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য ‘পাহাড়ি সংস্কৃতি : বৈচিত্র্য উদযাপন ও আত্মপরিচয় জোরদার’।
এ উপলক্ষে রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই ভবিষ্যতকে সামনে রেখে জাতিসংঘ ২০০৩ সালে ১১ ডিসেম্বরকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর বিভিন্ন দেশে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।
বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দ্বিতীয়বারের মতো দিবসটি পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।