• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সমাবেশ

রংপুর প্রতিনিধি: বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) রংপুর জেলার আহ্বানে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের ৮ম পে-কমিশনের আলোকে বার্ষিক প্রবৃদ্ধি (ইনক্রিমেন্ট) প্রদান, বাংলা নববর্ষের উৎসব ভাতা ও বার্ষিক পূর্ণাঙ্গ উৎসব ভাতা,  নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভূক্তি, বিক্ষিপ্ত জাতীয়করণ নয়-শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের সৃনির্দিষ্ট নীতিমালা, অবসর তহবিল ও কল্যাণ ট্রাষ্ট-এর টাকা দৃততার সাথে প্রদানের ব্যবস্থা, সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে কুখ্যাত অনুপাত প্রথা বাতিল করে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতির ব্যবস্থা করার দাবিতে গতকাল সকাল ১১টায় কাচারি বাজারে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো: আব্দুল ওয়াহেদ মিঞার সভাপতিত্বে ও অধ্যক্ষ রেজাউল ইসলাম এর সঞ্চালনায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) সাধারণ সম্পাদক অধ্যাপক রওশানুল কাওছার সংগ্রাম, অধ্যক্ষ জাহানারা বেগম উপাধ্যাক্ষ্য মো: মমিনুল ইসলাম মামুন, অধ্যাপক কাফি সরকার, অধ্যাপক ড. হুমায়ুন কবির, অধ্যাপক সাদিকুজ্জামান, অধ্যাপক আরিফুর জামান সোহেল, অধ্যাপক মোফাখারুল প্রধান আজাদ। সভা শেষে দাবিসমূহ আদায়ের লক্ষে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ