আন্তর্জাতিক ডেস্ক: গাড়ির ভিতরে কিশোর ছাত্রের সঙ্গে যৌনতায় মেতে উঠেছিলেন শিক্ষিকা। এই অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। টেক্সাসের লারেডোর ঘটনাটি ঘটেছে।
লরা মিশেল নামে ওই মহিলা একটি স্থানীয় স্কুলে ইংরেজি পড়ান। সিগারোয়া হাইস্কুলের এক ছাত্রের সঙ্গে তিনি সম্পর্কে জড়়িয়ে পড়েন
এরপর গত মঙ্গলবার গাড়ির মধ্যে যৌনতায় মেতে ওঠেন তারা। রাত ১০টা নাগাদ পুলিশ ওই গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে যায়। তারা লরাকে দেখতে পায়।
তিনি অর্ধ-নগ্ন অবস্থায় গাড়ির মধ্যে বসেছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে লরা জানান, তিনি গাড়ির ভিতরে একাই আছেন। কিন্তু, পুলিশ কর্মকর্তারা দেখতে পান গাড়ির পিছনের সিটে জড়সড় হয়ে বসে আছে এক কিশোর।
দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিশোরকে যৌন হেনস্থার প্রমাণ মেলায় লরাকে গ্রেফতার করে পুলিশ। তাকে আপাতত কাউন্টি জেলে রাখা হয়েছে।
এপ্রসঙ্গে লারেডো ইনডেপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই শিক্ষিকাকে আপাতত সবেতন ছুটি দেয়া হয়েছে। তদন্ত শেষে উনি নিরাপরাধ প্রমাণিত হলে তবে তাকে চাকরিতে ফিরিয়ে নেয়া হবে।
সেইসঙ্গে ওই ছাত্রের সুরক্ষা আপাতত তাদের কাছে প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছেন স্কুল ডিস্ট্রিক্টের এক মুখপাত্র।