• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন রহিমুজ্জামান সুমন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিভিন্ন সড়কে আমেরিকা প্রবাসী চিলমারী উপজেলা আওয়ামী লীগের নব গঠিত কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক রহিমুজ্জামান সুমনকে নিয়ে মোটর সাইকেল শো-ডাউন করেছেন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর আগে সকালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে আওয়ামী লীগের কর্মী-সমর্থক, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদেয় নিয়ে মোটর সাইকেল শো-ডাউন করেন। মোটরসাইকল শো-ডাউনটি চিলমারী ডেগ্রী কলেজ মোড় থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয় পরে এক পথ সভায় বক্তব্য রাখেন। রহিমুজ্জামান সুমনকে বাংলাদেশ আওয়ামী লীগ চিলমারী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় ইতি মধ্যে শহরের অলিগলিসহ বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা বিলবোর্ডে লাগিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নব গঠিত কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় রহিমুজ্জামান সুমন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম, সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস সরকারসহ দলীয় নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ