• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে ৩৫তম জেলা হিসাবে ভ্রমন করলেন পর্যটক দম্পতি

ঝিনাইদহ প্রতিনিধি: দেশের ভেতরের পর্যটনস্থলগুলো খুজে দেশের সামনে তা তুলে ধরছেন এক দম্পতি। দেশের ভেতরেই যে চোখ ধাধানো পর্যটনস্পট রয়েছে, সেগুলো উপস্থাপন করে প্রজন্মকে পর্যটনমুখী করার লক্ষ্যে তারা মাঠে নেমেছেন।
দেশে এবারই প্রথম কোন যুগল মোটরবাইকে দেশভ্রমণ শুরু করেছেন। সারাদেশের সকল জেলা ভ্রমণ করে সেখানকার পর্যটন ও প্রত্নতাত্ত্বিক স্পট সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বর্ণনা করছেন। প্রজন্মকে আগে নিজের দেশকে ভালোভাবে দেখার আমন্ত্রণ জানান পর্যটক যুগল ঢাকা মিরপুরের দম্পতি আলমগীর আহমেদ চৌধুরী ও চৌধুরানী দিপালী আহমেদ। রবিবার তারা ভ্রমণ তালিকার ৩৫তম স্থান হিসেবে ঝিনাইদহ ভ্রমণ করেছেন।
জেলার বিভিন্ন স্থান ভ্রমণ শেষে গতকাল সন্ধ্যায় তাদের সাথে ব্যক্তিগত ভাবে এক সাক্ষাৎকারে এ যুগল বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিজিট বাংলাদেশ-২০১৬ বাস্তবায়নে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যেই মোটরবাইক যোগে সারাদেশ ভ্রমনের সিদ্ধান্ত নেন তারা। এবং এ বছরকে পর্যটন বর্ষ ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে সরকারের কাছে দেশ ভ্রমণের অনুমতি চায়। অনুমতি পেয়ে ৩০ অক্টোবর মুন্সীগঞ্জ থেকে যাত্রা শুরু করে তারা।
এ পর্যটক দম্পতি ঝিনাইদহরে জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করে তারা ঝিনাইদহের বিভিন্য স্থান পরিদর্শন করেন। তারা জানান চুয়াডাঙ্গায় থেকে ঝিনাইদহে এসেছেন এরপর মাগুরা ভ্রমণ করবেন বলে জানিয়েছে। দেশ ভ্রমণ শেষে ১৯ জানুয়ারি’১৭ ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রীকে ভ্রমণের বর্ণনা দেয়ার আশাবাদ ব্যক্ত করেন এ যুগল। তবে ভ্রমণে আরও কিছুদিন অতিরিক্ত সময় লাগতে পারে বলেও জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ