• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর সঙ্গীত ডিগ্রী কলেজে নবীন বরণ

বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেছেন, কর্ম ও পরিশ্রমই সৌভাগ্য বয়ে আনে। উদ্যম, চেস্টা ও পরিশ্রমের সমষ্টিই সৌভাগ্যের চাবি কাঠি। জীবনে উন্নতি করতে হলে সময়ের মূল্যায়িতর কোন বিকল্প নাই। সময়ের ফ্রেমেই মানুষের সফলতা বিফলতা বাঁধা পরে। সময়ের কাজ সময়েশেষ করতে পারলে তাদের জীবন থেকে দ্যুতি ছড়ায়। সে দ্যুতি ছড়ানো মানুষগুলো যেমনি নিজেদেরকে আলোকিত করে তেমনি পরিবার, সমাজ, রাষ্ট্রকে আলোকিত করে। কথায় আছে সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এরা নিরন্তন বয়েই চলে। যারা সময়ের কাজ সময়ে করতে পারেনা তারা পিছনের দিকে তাকালে যেমন অন্ধকার দেখে তেমনি ভবিষ্যতও অন্ধকার দেখে। যারা সময়ের কাজ সময়ে করতেপারে তারা পৃথিবীর সকল যশ-খ্যাতি অর্জন করতে পারে।
সোমবার দিনাজপুর সঙ্গীত ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও দিনাজপুর সঙ্গীত ডিগ্রী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মীর খায়রুল আলম  এ কথা বলেন।
দিনাজপুর সঙ্গীত ডিগ্রী কলজের অধ্যক্ষ হীতেন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সঙ্গীত ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সম্মানীত সদস্য মোঃ শফিকুল ইসলাম ও শাহ ইয়াজদান মার্শাল। স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যাক্ষ ড. মারুফা বেগম। ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিলি বসাক। মানপত্র পাঠ করেন সঙ্গীত বিভাগের শেষ বর্ষের ছাত্র চিন্ময় রায়। অনুষ্ঠান পরিচালনা করেন রাসায়ন বিভাগের প্রদর্শক নুরুল মতিন সৈকত ও বাংলা বিভাগের প্রভাষক শাকেরা খাতুন জান্নাত।
শেষে সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ