• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত : সুপ্রিম কোর্ট

ঢাকা: সুপ্রিম কোর্টের মনোগ্রাম দাঁড়িপাল্লা হওয়ায় কোনো রাজনৈতিক দলকে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। আর এ বিষয়টি জানানো হবে নির্বাচন কমিশনকে।
সোমবার অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের মূল বিল্ডিংয়ের মনোগ্রামে অঙ্কিত দাঁড়িপাল্লায় ২টা চেইনের স্থলে ৩টা চেইন লাগানো হবে। এনেক্স বিল্ডিংয়ের মনোগ্রামে অঙ্কিত দাঁড়িপাল্লায় ৩টি চেইনই থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা। দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন হারানোয় বর্তমানে বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।
এ ছাড়া সভায় নতুন বছরে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ৬২ দিন নির্ধারণ করা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সভাপতিত্বে ফুলকোর্ট সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ