• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সোনম কাপুরের বিয়ে!

বিনোদন ডেস্ক: বরাবরই নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন অভিনেত্রী সোনম কাপুর৷ বলি সুন্দরী কার সঙ্গে ঘুরতে যাচ্ছেন বা কার সঙ্গে প্রেম করছেন তা নিয়ে সচরাচর মিডিয়ার সামনে মুখ খোলেন না৷ কিন্তু এমন মুখচোরা সোনমেরই ব্যক্তিগত জীবনের তথ্য ফাঁস হয়ে গেল সম্প্রতি৷
ভক্তদের মন ভেঙে কয়েকদিনের মধ্যেই নাকি বিয়েটা সেরে ফেলছেন বলি সুন্দরী৷ আর এক সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করার পর থেকেই বলিউডে কানাঘুষো শুরু হয়ে গিয়েছে৷ কাকে বিয়ে করছেন সোনম? এখন সকলেরই এই একটাই প্রশ্ন

শোনা যাচ্ছে দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনিল-কন্যা৷ গুজব ছিল এই আনন্দের সঙ্গেই বেশ কিছুদিন ধরে চুটিয়ে প্রেম করছেন সোনম৷ আর এই প্রেমকেই বিয়ের পরিণতি দিতে আগ্রহী কাপল৷ যদিও অন্যান্য বারের মতো এবারও নিজের বিয়ের কথা নিয়ে মুখ খুলতে অস্বীকার করেছেন সোনম৷ কিন্তু প্রেম আর বিয়ের মতো কথা শত চেষ্টা করলেও লুকিয়ে রাখা যায় কি?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ