• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের পুণর্মিলনী উৎসব আজ

মাহবুবুল হক খান, দিনাজপুর: ঐতিয্যবাহী দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) ১৬০ বছরপূর্তি ও পুণর্মিলনী উৎসব-২০১৬ আগামীকাল শনিবার ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এ উৎসবকে ঘিরে স্কুলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্কুল ক্যাম্পাসসহ আশপাশের এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। স্কুল ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক ও ১৬০ বছরপূর্তি উৎসব উদযাপন কমিটির আহবায়ক মো. সমসের আলী জানান, আগামীকাল শনিবার ১৭ ডিসেম্বর দিনাজপুরের ঐতিয্যবাহী বাংলা স্কুলের ১৬০ বছরপূর্তি ও পুণর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করতে স্কুলের পক্ষ থেকে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রধান শিক্ষক আরো জানান, সকাল সাড়ে ৯টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। সকাল পৌনে ১০টায় স্কুল প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, পৌনে ১১টায় স্মতিচারন অনুষ্ঠান, বেলা ১টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত নামাজ ও মধ্যাহœ ভোজের বিরতি, দুপুর আড়াইটা হতে বিকেল ৫টা পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান, সন্ধ্যা ৫টা ৪০ মিনিট হতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আলোচনা সভা ও সমম্মননা প্রদান অনুষ্ঠান এবং রাত ৭টা ৪০ মিনিট হতে ৮টা ৪০ মিনিট পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৮টা ৪০ মিনিটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কুলের প্রাক্তন ছাত্র ও দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, স্কুলের প্রাক্তন ছাত্র ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের (হাবিপ্রবি) সাবেক ভিসি অধ্যাপক মো. রুহুল আমিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার মো. হামিদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ অন্যান্য অতিথিবৃন্দ ও সুধীজনকে যথা সময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মো. সমসের আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ