• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইত্যাদি এবার দিনাজপুরে

বিনোদন ডেস্ক: বিটিভি’র জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার দিনাজপুরে ধারণ হচ্ছে। দিনাজপুরের কুঠিবাড়ী বিজিবি’র সেক্টর হেড কোয়াটারে ১৮ ডিসেম্বর রোববার বিকেল ৫টা ৩০  মিনিট থেকে ধারণ শুরু হবে এ অনুষ্ঠানের। ফাগুন অডিও ভিশন প্রযোজিত বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি” এর পরবর্তী অনুষ্ঠানের কয়েকটি পর্ব দর্শক উপস্থিতিতে ধারণ করা হবে। এ অনুষ্ঠানে দিনাজপুরে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি স্থান পাবে। এ দর্শক পর্বের জন্য ইতোমধ্যে ইত্যাদির পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত শিল্পী ও কলা-কৌশলী বাচাই করেছেন। আমন্ত্রণপত্রও ছেড়েছেন। আমন্ত্রণপত্রে বলা হয়েছে, একটি আমন্ত্রণপত্র একজনের জন্য প্রযোজ্য, ১৪ বছরের কম বয়সের শিশুদের অনুষ্ঠানে নেয়া যাবেনা, কোন প্রকার হ্যান্ডব্যাগ ও ক্যামরো সঙ্গে নেয়া যাবেনা,ধারণ করার সময় মোবাইল ফোন বন্ধ রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে আসন গ্রহন করতে হবে।
ইতোমধ্যে ইত্যাদির টিম দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে ভিডিও ধারণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ