• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

একাকীত্ব কাটাতে জাপানে ‘কৃত্রিম স্ত্রী’

সিসি ডেস্ক: জাপানে একাকীত্বে ভোগা পুরুষদের জন্য ভার্চুয়াল ওয়াইফ বা ডিজিটাল প্রযুক্তি দিয়ে তৈরি ‘কৃত্রিম স্ত্রী’ তৈরি করেছে একটি প্রতিষ্ঠান। তাকে দেখা যাবে হলোগ্রাফিক পর্দায়, সে ‘স্বামী’কে টেক্সট মেসেজও পাঠাবে।
এই অভিনব স্ত্রী তৈরি করেছে ভিনক্লু নামে একটি কোম্পানি। তাদের মূল লক্ষ্য জাপানি অবিবাহিত তরুণরা। তাদের মধ্যে বিচ্ছিন্নতা এবং একাকীত্ব একটি বড় সমস্যা বলে মানা হয়

এই ভার্চুয়াল স্ত্রীর নাম হচ্ছে হিকারি। সে স্বামীকে ঘুম থেকে জাগাবে, ‘গুড মর্নিং’ বলবে। জানিয়ে দেবে আজকের আবহাওয়া কেমন, ঘরের বাতি জ্বালাবে-নেভাবে, এসি বন্ধ করবে, স্বামীকে অফিসে যাবার আগে বিদায় জানাবে।
স্বামী যখন কফি খাবে, তখন তাকেও হলোগ্রাফিক পর্দায় কফি খেতে দেখা যাবে।
যখন স্বামী অফিসে কাজ করবে, তার ফাঁকে ফাঁকে নানা রকম বার্তাও পাঠাবে হিকারি। কাজ শেষে বাড়ি ফিরলে সে স্বামীকে স্বাগত জানাবে।
ভার্চুয়াল স্ত্রী হিকারির দাম হবে দুই হাজার ৭০০ ডলার। আগামী বছর অর্থাৎ ২০১৭ সালের শেষ দিকে এটি বাজারে পাওয়া যাবে।
তবে এটা নিয়ে এখন থেকেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকে বলছেন এটা তরুণদের অসামাজিক করে তুলবে।
কিন্তু অন্য অনেকে বলছেন এটি একাকীত্ব ও বিষণ্ণতা কাটাতে সহায়ক হবে।–বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ