• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে আলু ভর্তি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত ও অপর একজন আহত হয়েছে। নিহত শ্রমিক দুই জন হলেন, জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই কবিরাজপাড়া গ্রামের কালা মাহমুদের ছেলে জামিয়ার রহমান (২৬) ও একই গ্রামের সামছুল হক গাঠুর ছেলে আব্দুর রশিদ (২৭)। আহত অপর শ্রমিক হলেন, একই উপজেলার থেথতেরীপাড়া গ্রামের বজরু মামুদের ছেলে ইউনুছ আলী (৩০)। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটেছে, আজ বুধবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার পুকুরপাড়ে। এলাকাবাসী জানায়, ট্রাকটি বস্তা ভর্তি আলু লোড করে যাওয়ার ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরঘাটের আসামাত্র চালক নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে উল্টে পড়ে যায়। এ সময় ট্রাকের উপর থাকা তিন শ্রমিক নিচে চাপা পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ এসে এলাকাবাসীর সহায়তায় চাপা পড়া দুই শ্রমিককে মৃত অবস্থায় এবং এক শ্রমিককে গুরুত্ব আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। ট্রাকের চালক পালিয়েছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের টিম লিডার রেদোয়ানুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দুই শ্রমিকের মৃত অবস্থায় ও একজনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, আহত শ্রমিককে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ