• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারীর নয়ারহাটে বাল্যবিবাহ নিষিদ্ধ গণস্বাক্ষর অভিযান

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার হই এক সাথে এই শ্লোগানকে সামনে রেখে। ফ্রেন্ডশীপ সুশাসন প্রকল্প চিলমারী এর সহযোগীতায় চিলমারীর নয়ারহাট ইউনিয়নকে বাল্যবিবাহ নিষিদ্ধ করণের লক্ষ্যে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
বাল্যবিবাহ নিষিদ্ধ করণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণস্বাক্ষর কর্মসূচি গতকাল দুপুরে উপজেলার নয়ারহাট ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও গণস্বাক্ষর অভিযানে ইউপি চেয়ারম্যান সহ-অধ্যাপক আবু হানিফা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ শাখাওয়াৎ হোসেন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন চিলমারী মডেল থানার তদন্ত ওসি মোঃ রাজু মিয়া, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল করিম লিচু, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গির আলম, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা চিলমারী উপজেলা শাখা সভাপতি সাওরাত হোসেন সোহেল, ইউপি কাজী মনছুর আহম্মেদ, ইমাম মশিউর রহমান, গন উন্নয়ন কেন্দ্র চিলমারী প্রতিনিধি রুমা আক্তার, ফ্রেন্ডশীফ প্রতিনিধি ইসমাইল হোসেন, টিডিএইস প্রতিনিধি রুহুল আমিন, ইউপি সদস্য সেকেন্দার আলী, শিক্ষক মশিহুর রহমান, স্বাস্থ্য বিভাগের আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা শেষে দিনব্যাপি ইউপি পরিষদ মাঠে নয়ারহাট ইউনিয়নকে বাল্যবিবাহ নিষিদ্ধ করণের লক্ষ্যে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিলাচনা করেন ইউপি সচিব মোঃ শফিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ