• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশে একটিও কুঁড়ে ঘর থাকবে না: প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “দেশে আর একটিও কুঁড়ে ঘর থাকবে না, সবার জন্য উন্নত বাসস্থানের ব্যবস্থা করা হবে। দেশের ঘরে ঘরে আলো জ্বলবে, দেশের কোন মানুষ আর ক্ষুধায় কষ্ট পাবে না এসবই সরকারের লক্ষ্য। আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। বুধবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে ২০৩০ ও পরবর্তী অর্থনীতি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে ব্যবসা বান্ধব পরিবেশ গঠনে তার সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে উইন উইন সিচুয়েশন তৈরি করা হয়েছে। আঞ্চলিক পর্যায়ে যোগাযোগের একাধিক জোট ও উদ্যোগের মাধ্যমে অর্থনীতিতে চাঙ্গা করার উদ্যোগ নেয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা-এমডিজি অর্জন করে বাংলাদেশ সারা বিশ্বে যেভাবে রোল মডেল হওয়ার গৌরব অর্জন করেছে, ঠিক তেমনি সংস্থাটির নতুন গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জনেও রোল মডেল হয়ে উঠবে। ২০২১ সালে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপনে দেশবাসীকে একটি সম্মৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

এই সময়ের মধ্যে দেশে মাথাপিছু আয় ১২ হাজার ৬০০ ডলারে উন্নীত করা, বিদেশি বিনিয়োগ ১৩০ বিলিয়ন ডলার করা, আইসিটি খাতে রপ্তানি আয় ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করা, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সূচকসহ সকল সূচকে বাংলাদেশের অবস্থান উন্নয়নে তার সরকারের অঙ্গীকার ব্যক্ত করেন শেখ হাসিনা।

দেশকে এগিয়ে নিতে সকলকে ব্যক্তিস্বার্থের উর্ধে উঠে এক যোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ