• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জঙ্গি আস্তানা থেকে বেরিয়ে আত্মঘাতী নারী

সিসি নিউজ: রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানা থেকে এক নারী একটি শিশুকে নিয়ে বেরিয়ে এসে দেহের সঙ্গে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি আহত অবস্থায় ভেতরে রয়েছেন। বিস্ফোরণে আহত শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুর সাড়ে ১২টার পরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মো. ছানোয়ার হোসেন বলেন, জঙ্গি সুমনের স্ত্রী ঘর থেকে বেরিয়ে এসে পরে থাকা সুইসাইড ভেস্টের বিস্ফোরণ ঘটান। তার সঙ্গে ছিল জঙ্গি ইকবালের মেয়ে।

পুলিশ কাউকে কাছে ভিড়তে না দিলেও সেসময় ওই বাড়িতে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছিল। স্থানটিও ধোঁয়ায় ভরে যায়। বাড়ির ভেতরে এখনো আজিমপুরে জঙ্গি তানভীর কাদেরির ছেলে রয়েছেন। তার অবস্থা কী, তা জানা যায়নি।

স্পেশাল ব্রাঞ্চ অফ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুব হুসেন জানান, বিস্ফোরণে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ইন্সপেক্টর) শফিক সামান্য আহত হয়েছেন। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে বলে তিনি জানান।

এদিকে হাজিক্যাম্পের কাছে ‘সূর্যভিলা’ নামে ওই বাড়িটির উল্টোপাশের দুটি ভবনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখা গেছে। বাড়িটি ঘিরে জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার ভোররাত থেকে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই বাড়ি থেকে দুই শিশুকে নিয়ে দুজন নারী আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ