বিনোদন ডেস্ক: অবশেষে না ফেরার দেশে চলেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ক্যারি ফিশার। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র চারদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ‘স্টার ওয়ার্স’ ছবির বিখ্যাত এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
এর আগে একবার এই হলিউড অভিনেত্রী মৃত্যুর গুজব ছড়িয়েছির। তবে এবার আর গুজব নয়, সত্যিকার অর্থেই দেশে চলে গেলেন তিনি।
প্রয়াত অবিনেত্রীর মুখপাত্র সিমন হলস এক বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস এ বিমানে আসার সময় তিনি অসুস্থতা বোধ করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে স্থানীয় সময় মঙ্গলবার সকাল আটটা পঞ্চান্ন মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন ক্যারি।
হলিউডের অন্যতম ‘স্টার ওয়ারস’ এর সিরিজে ক্যারি ফিশারের অভিনয় আজও তাকে সিনেমাপ্রেমীদের মনে উজ্জ্বল রেখেছে। তার সেই চরিত্র এতটাই মোহময়ী যে, সেই জাদু বহুদিন আগেই হলিউড ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়েছে। ১৯৭৭ থেকে ১৯৮৩ সালে মধ্যে তৈরি হওয়া ‘স্টার ওয়ার্স’ এর তিনটি ছবিতেই অভিনয় করেছিলেন ক্যারি।