চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ): ছাতকে জেএসসি পরীক্ষায় গোবিন্দঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও পিএসসিতে শহরের বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফলাফলে উপজেলার মধ্যে শীর্ষস্থানে রয়েছে। উপজেলার ৪২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪হাজার ৮শ’ ৪০জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরিক্ষায় অংশ নিয়ে ৪হাজার ৬শ’ ৯৭জন শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে। পাশের হার শতকরা ৯৯.০৯ ভাগ। ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান করেছে শতভাগ ফলাফল। গোবিন্দঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ৭০টি জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে। এস্কুলে ৪শ’ ২৪ জনের মধ্যে ৪শ’ ২২ পরিক্ষার্থী উত্তীর্ন হয়। ৪৫টি জিপিএ-৫ পেয়ে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ২য়, শতভাগসহ ৩৬টি জিপিএ-৫ পেয়ে ঝিগলী উচ্চ বিদ্যালয় ৩য় ও ৩০টি জিপিএ-৫ লাভ করে ছাতক বহুমুখী মডেল হাইস্কুল ৪র্থ স্থান লাভ করেছে। সাউথ-ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ, মনিরগাতি উচ্চ বিদ্যালয় ও পাইগাঁও উচ্চ বিদ্যালয় ২৭টি করে জিপিএ-৫ লাভ করেছে। সাউথ-ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ শতভাগসহ সকল নারী শিক্ষার্থীরা জিপিএ-৫ লাভ করেছে। এ ছাড়া, চন্দ্রনাথ বালিকা বিদ্যালয় ২৫টি, সমতা বিদ্যালয় শতভাগসহ ২৫টি, সিসিএফ বিদ্যালয় ২৪টি, গনিপুর বিদ্যালয় শতভাগসহ ১৮টি, আনুজানী জনকল্যাণ বিদ্যালয় শতভাগসহ ১৬টি, হাজী জামাল উদ্দিন বিদ্যালয় ১৫টি, পালপুর বিদ্যালয় শতভাগ ১২টি, হায়দরপুর বিদ্যালয় শতভাগসহ ৯টি, পঞ্চগ্রাম বিদ্যালয় ৯টি, জাহিদপুর বিদ্যালয় ৮টি, এসপিপিএম বিদ্যালয় ৭টি, বাংলাবাজার বিদ্যালয়, নতুন বাজার বিদ্যালয় ৬টি করে, হাজী আবদুল গনি বিদ্যালয় ৫টি, জালালাবাদ বিদ্যালয়, চরমহল্লা বিদ্যালয়, হাজী আবদুল খালিক বিদ্যালয় শতভাগসহ ৪টি করে, আয়াজুর রহমান বিদ্যালয় ৪টি, হাজী কমর আলী বিদ্যালয় ৩টি, ইসলামপুর বিদ্যালয়, খুরমা বিদ্যালয়, শুকুরুন নেছা বিদ্যালয়, জনতা মাধ্যমিক বিদ্যালয়, সালেহা খাতুন কুর্শি মাধ্যমিক বিদ্যালয় ও বড়কাপন আটগ্রাম বিদ্যালয় শতভাগসহ ২টি করে, মোগলগাঁও মাধ্যমিক বিদ্যালয় শতভাগসহ, ছাতক ইউনিয়ন এসইএসডিপি হাইস্কুল, সিপিবি বিদ্যালয়, এলঙ্গি মডেল বিদ্যালয় ও এলপি বিদ্যালয় ১টি করে জিপিএ-৫ লাভ করেছে। জেডিসি পরিক্ষায় ১হাজার ৪শ’ ৫৮জনের মধ্যে ১হাজার ৩শ’ ৫৪জন পরিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ৯২.৮৬ভাগ। জিপিএ-৫ লাভ করেছে ৪জন শিক্ষার্থী। ২শ’ ৬২টি বিদ্যালয়ে ৮হাজার ৪শ’ ৯১জন পরিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরিক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৮হাজার ৩শ’ ১১ জন। পাশের হার শতকরা ৯৭.৮৭ ভাগ। জিপিএ-৫ লাভ করেছে ১শ’ ৮১জন পরিক্ষার্থী। শতভাগ পাশসহ ২০টি জিপিএ-৫ নিয়ে উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে বাগবাড়ি মডেল প্রাথমিক বিদ্যালয়। শতভাগসহ ১৯টি জিপিএ-৫ নিয়ে ২য় স্থানে রয়েছে মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। চরমহলা লতিফিয়া ইসলামী কিন্ডারগার্টেন টেটিয়ারচর শতভাগসহ ৭টি জিপিএ-৫ লাভ করেছে। বাকী ৭জন পরিক্ষার্থীর সবাই এ গ্রেডে উত্তির্ণ হয়। ইবতেদায়ী পরীক্ষায় ১হাজার ১শ’ ৩৭জনের মধ্যে ১হাজার ১শ’ ২৭জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৯২.১৩ ভাগ। জিপিএ-৫ লাভ করেছে ৭জন পরিক্ষার্থী। গোবিন্দগঞ্জ ইংলিশ মিডিয়াম স্কুল ব্রীজ একাডেমী শতভাগসহ ৩টি জিপিএ-৫ লাভ করেছে। আন্ধারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় শতভাগ ফলাফল অর্জন করেছে।
আল-মদিনা কিন্ডারগার্টেনের শতভাগ সাফল্য
প্রাইমারী স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষায় অংশ গ্রহণ করে শতভাগ সাফল্য অর্জন করেছে ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের আল-মদিনা ইসলামিক একাডেমী কিন্ডারগার্টেন শাখা। ২০১৬সালে অনুষ্ঠিত প্রাইমারী স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ১৫জন শিক্ষার্থী অংশ নেয়। বৃহস্পতিবার ফলাফল বের হলে এই কিন্ডারগার্টেনের ১৫জন শিক্ষার্থী উর্ত্তীণ হয়। শতভাগ ফলাফল অর্জন করায় শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল নজির আহমদ রাজু ও পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার সিদ্দিকুর রহমান-আলীনুর।
কুর্শী সালেহা খাতুন উচ্চ বিদ্যালয়ের শতভাগ সাফল্য
ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের কুর্শী সালেহা খাতুন উচ্চ বিদ্যালয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ গ্রহণ করে দু’টি জিপিএ-৫ সহ শতভাগ সাফল্য অর্জন করেছে। ৬৮জন পরিক্ষার্থী অংশ পরিক্ষায় অংশ নিয়ে সকলেই কৃতকার্য হয়। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২জন ও ‘এ’ পেয়েছে ৬৬জন। জিপিএ ৫ প্রাপ্ত দু’শিক্ষার্থী হলো- আলীমা খাতুন ও রুবী বেগম। বিদ্যালয়ের এ সাফল্যে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জার্মান প্রবাসী সুরুজ আলী মুজাহিদ, পরিচালনা কমিটির সদস্য সাবেক মেম্বার হায়দার আলী রাজু, মাষ্টার আব্দুল ছালিক মিলন তালুকদার, নজির আলী ও শামীম আহমদ প্রমূখ।