• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এক অসহায় মা

SAMSUNG CAMERA PICTURES

।। মো. হারুন-অর-রশিদ ।।  মা মধুর শব্দ। মাকে ভালবাসেনা এমন কোন সন্তান পৃধিবীতে নেই। মা-সন্তানের মধুর সর্ম্পক শত জনমের। মা ডাক শুনলেই যেন হৃদয়ের মাঝে এক অন্য রকম অনুভ’তি চলে আসে, যা শুধু মাত্র সন্তানই বুঝেন। যার মা নেই, তার পৃথিবীতে কেউ নেই, তার মত হতভাগা আর কেউ নেই। নেই তার জীবনে কোন ভালবাসা,কোন মানুষ নেই যাকে মা বলে ডাক দিবে। আর মা তাকে বুকে জড়িয়ে ধরে আদর করবে, কপালে চুমু খাবে, বলবে খোকা তুই ভাল থাকিস। আমি তোর জন্য দোয়া করছি। সেই মা যখন অসহায় হয়ে এই শীতে ভিক্ষাকরে কোন রকম জীবন চালায়। তখন সন্তানেরা স্ত্রী -ছেলে মেয়ে নিয়ে খুব সুখে দিন কাটায়।বলছি এমন এক মায়ের কাহীনি। আলেমুন নেছা ৮০ বছরের এক দু:খীনি মা।স্বামী- মৃত: রাজ্জাক ,বাড়ী বরিশালের মেহেন্দীগঞ্জে। বর্তমানে ডেমরার সারুলিয়ার শুক্ররআলীর বাড়ীর ভাড়াটিয়া। মা বলে ডাক দিয়ে কাছে আসতেই চলে এলো। ২ চোখে তখন অশ্রু ছল ছল। বললাম মা চোখে পানি কেন? বলল, বাবা মেলা দিন পর মা ডাক হুনলাম(শুনলাম)। এখন আর মোরে কেউ মা বলে ডাহে (ডাকে) না। হগলে ভুড়ি বলে ডাহে? আমনে (আপনি)অনেক দিন পর মোরে (আমাকে) মা কইলেন তাই চোহে পানি আইছে। জানতে চাইলাম আপনার ছেলে-মেয়ে নেই, এত বয়স হয়েছে আপনি ভিক্ষা করছেন কেন? ছেলে-মেয়ের কথা বলতেই রাগ করলেন, বললো হগলে মইরা গেছে। ”মোরে যে আল্লা কেন নেয় না”। বুঝলাম মায়ের মনে অনেক কষ্ট রয়েছে তাই আর বেশী কিছু জানতে চাইলাম না। অথচ এক দিন এই মা সন্তানদের শীতে বুকে আগলে রেখেছেন। কত কষ্ট করে খেয়ে না খেয়ে সন্তান কে নি:স্বার্ধ ভাবে লালন-পালন করে বড় করেছে। সন্তান বড় হয়েছে ঠিক কিন্তু মানুষ হয়নি। তবুও মা চিরদিন সন্তান কে ভালবেসে যাবেন, দোয়া করবেন সন্তান যেন ভাল থাকে। তাতেই মা সুখী।সত্যি মা তোমার তুলনা হয়না। তুমি শুধু সন্তানকে দিয়ে গেলে কিছু পেলে না।
এ বয়সে এসেও তিনি বয়স্ক ভাতা পায়নি । পায়নি সরকার থেকে কোন আর্থিক সুবিধা। কারন তিনি জাতীয় পরিচয় পত্র তৈরী করতে পারেনি। যদি কোন ব্যক্তি জাতীয় পরিচয় তৈরী করে দিতেন তাহলে মা বয়স্ক ভাতা পাবেন এমন আশা তার । মায়ের আশা যেন পূর্ন হয় সেই প্রার্থনা করি । মা তুমি সকল সন্তনদের ক্ষমা করে দিও। ভালো থেকো মা। দোয়া করিও  তোমার সন্তান যেন একদিন হলেও ভুল বুঝে তোমার কাছে ফিরে আসে।

ডেমরা, ঢাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ