দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে “এসো দৌড়াই আলোর পথে” দিনাজপুর ম্যারাথন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। নাগরিক উদ্যোগ এই ম্যারাথনের আয়োজন করে। ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
শনিবার (৩১ ডিসেম্বর) সকালে দিনাজপুর বড়মাঠ থেকে কাহারোল উপজেলায় অবস্থিত কান্তজিউ মন্দির পর্যন্ত দিনাজপুর ম্যারাথন-২০১৬ নামে দৌড় প্রতিযোগিতার ষষ্ঠ আসর অনুষ্ঠিত হয়। ম্যারাথনে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন। পরে কান্তজিউ মন্দির রেষ্টহাউজে ম্যারাথনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। প্রধান অদিধি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন জামীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন, জেলা নাগরিক উদ্যোগের সভাপতি মো. আবুল কালাম আজাদসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।