• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বই উৎসব পালিত

নীলফামারী: সারা দেশের ন্যায় নীলফামারী জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে।
রোববার বই উৎসব পালনে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী জেলায় এ বছর মাধ্যমিক পর্যায়ে ৩০ লাখ ৪৯ হাজার ২শ ১৫ কপি বই বিনামূল্যে বিতরণ করা হয়।
সকালে ১১টায় বই উৎসবের প্রধান অতিথি হিসেবে নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহের বানু।
জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, ২০১৭ শিক্ষাবর্ষে জেলার ৬ উপজেলার ১ লক্ষ ৪৯ হাজার ৪শ ৭০জন শিক্ষার্থীকে নতুন বই প্রদান করা হয়।
প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী ইবতেদায়ী শাখায় ২ লক্ষ ২৮ হাজার ১০০শ, দাখিল ৪ লাখ ৯৭ হাজার ৪০০শ, দাখিল ভোকেশনাল ৫ হাজার ৩০, ইংরেজি মাধ্যমে ২ হাজার ৩৫ ও মাধ্যমিকে ২২ লক্ষ ৬০ হাজার ৫শ ২০ কপি বই বরাদ্দ দেয়া হয়।
চাহিদা অনুযায়ী জেলায় মাধ্যমিক পর্যায়ে মোট বই বরাদ্দ দেয়া হয় ৩০ লক্ষ ৪৯ হাজার ২শ কপি। গত বছরের তুলনায় এবছর প্রায় ২-৩ হাজার শিক্ষার্থী বৃদ্ধি হয়েছে। জেলার সকল উপজেলায় বই উৎসব পালিত হয়েছে।
নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, সারাদেশের ন্যায় নীলফামারী জেলাতে ১লা জানুয়ারি শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণের মাধ্যমে বই উৎসব পালিত হয়েছে।
এদিকে এবার জেলার ছয় উপজেলায় মোট ২ হাজার ৫৭৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৪লাখ ৫৩ হাজার ৯২৭ শিক্ষার্থীর মাঝে ১৭ লাখ ৮৫ হাজার ৮৭৪ টি নতুন বই বিতরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে নীলফামারী জেলা প্রশাসনের শিক্ষা অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ