• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ১০ জামায়াত কর্মী গ্রেফতার

সিসি নিউজ: নীলফামারীর ডিমলায় শনিবার রাতে  অভিযান চালিয়ে চার জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে ডিমলা থানার  পুলিশ ।  গ্রেফতারকৃতরা হলেন নাউতরা ইউনিয়নের আকাশকুড়ি  গ্রামের মৃত জমর উদ্দিনের পুত্র জাহিদুল ইসলাম (৪৭), একই  গ্রামের কলম উদ্দিনের পুত্র সামছুল হক (৪৫), খালিশা চাপানি  ইউনিয়নের  ছোটখাতা গ্রামের আনিছুর রহমানের  দুই পুত্র সিদ্দিকুর রহমান (৩০) ও আবু রায়হান (২৫)।  ডিমলা থানার  ওসি  মোয়াজ্জেম  হোসেন জানায়, নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাদের গ্রেফতার করে রোববার দুপুরে  আদালতের  মাধ্যমে  জেল হাজতে  পাঠানো হয়েছে।

সৈয়দপুরে তিন জামায়াত নেতাকে আটক করা হয়েছে। শনিবার দিনগত রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- সৈয়দপুর উপজেলা শাখার জামায়াতের সাবেক আমির মাহমুদুল হাসান (৪৫), তার ভাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর শাখার সাবেক সভাপতি ওয়াজেদ আলী (৪০) ও আজিজুল ইসলাম (৪২)।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ইংরেজী নববর্ষে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। তিনি আরও জানান, অাজ রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অপরদিকে জেলার জলঢাকা থানা পুলিশ রাতে জামায়াতের তিন সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ