• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে হেলিকপ্টার দেখতে মানুষের মিলন মেলা

Exif_JPEG_420

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর): দিনাজপুর চিরিরবন্দরে চাম্পাতলী বাজারের সামনে  হেলিকাপ্টার অবতরন ” লক্ষাধিক মানুষের ভীড়। জানা গেছে, সেনাবাহিনীর শীত কালীন মহড়া দেখতে সেনাবাহিনী প্রধান  ঢাকা থেকে হেলিকাপ্টার যোগে আসেন।
হেলিকাপ্টারটি চিরিরবন্দরের রংপুর-দিনাজপুর  হাইওয়ের চাম্পাতলীর বাজারের সামনে ১২টা ১০ মিনিটে নামার কথা থাকলেও তার ২ ঘন্টা আগে থেকে উৎসুক জনতা ওই এলাকায়  বিভিন্ন স্থানে ভীড় করে। পরে ১২টা ২০মিনিটে  আকাশে হেলিকাপ্টারের শব্দ শোনা গেলে দুর দরান্ত থেকে হেলিকাপ্টার দেখতে মানুষ ছুটতে শুরু করে । পরে ১২ টা ২৩ মিনিটে হেলিকাপ্টারটি মাটিতে নামলে দেখার জন্য  লক্ষ লক্ষ মানুষ ওই এলাকার চারদিক থেকে ঘিরে নেয়। এতে করে  কিছু সময়ের  জন্য মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
এদিকে হেলিকাপ্টার দেখতে স্কুল , কলেজ ,মাদ্রাসা, থেকে ছুটে আসে হাজারো ছাত্র-ছাত্রী । অনেক কোমলবতি শিশু আবার বাবা মায়ের সাথে দেখতে আসে হেলিকাপ্টার।  তিশা নামের এক ৭ বছরের শিশুর সাথে কথা হলে সে জানায় আমি আমার মায়ের সাথে এসেছি হেলিকাপ্টার  দেখতে, আমি কখনো হেলিকাপ্টার দেখিনি । পরে হেলিকাপ্টার সেখানে দীর্ঘ সময় অবস্থান করলে অনেক মানুষ তা দেখার জন্য ভীড় করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ