সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর পৌর জামায়াতের সেক্রেটারী শরফুদ্দিন খানকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে শহরের গোলাহাটে নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ওই মহল্লার মৃত সামসুদ্দিন খানের পুত্র।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সিসি নিউজকে জানায়, নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাকে গ্রেফতার করা হয়েছে।