সিসি নিউজ: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাত ৮টার দিকে লিটনের বোন তাহমিদা কাকলী সুন্দরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করা হয়েছে এই মামলায়।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান জানান, এজাহার হাতে পেয়েছি। এজাহারের বেশ কিছু প্রক্রিয়া রয়েছে, সেগুলো শেষে মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে নিজের বাড়িতে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।