সিসি নিউজ: আততায়ীর গুলিতে নিহত গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের মরদেহ দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। বাবা-মায়ের পাশেই শায়িত হবেন তিনি।
সকাল থেকেই কবর প্রস্তুত করছেন মাস্টারপাড়া জামে মসজিদের ইমাম জামাল উদ্দিনের নেতৃত্বে দুদু, খোরশেদ ও সফিয়াল।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় নিজ বাসভবনে কয়েকজন আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।