বিশেষ প্রতিনিধি: নীলফামারীর সিনিয়র জেলা ও দায়রা জজ মাহ্মুদুল কবীর জেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। তিনি নীলফামাারী সদর উপজেলার পৌরসভা, ইটাখোলা এবং পঞ্চপুকুর ইউনিয়নের বিভিন্ন মন্দির, মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এ প্রায় ৬০০ টি কম্বল বিতরণ করেছেন। এছাড়াও তিনি ছিন্নমূল মানুষের মাঝেও এ কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো. নাসিরুল হক, নীলফামারী কিশোরগঞ্জ কোার্টের সহকারী জজ অমিত কুমার বিশ্বাস, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম প্রমূখ।