চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৫ জানুয়ারি গনতন্ত্রের বিজয় দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে চিলমারী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত।
বৃহস্পতিবার সকাল সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিজয় র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম। বিশেষ অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার। এছাড়া বক্তব্য রাখেন যুগ্ন সাধারন সম্পাদক আবু হানিফা রনজু, জামিনুল হক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ, রহিমুজ্জামান সুমন, ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ সিদ্দিক শুভ, সেচ্ছা সেবকলীগ আহবায়ক মোঃ মাহবুবার রশীদ বিল্পব প্রমুখ।