দিনাজপুর প্রতিনি
ধি: সুন্দরবন রক্ষার দাবীতে ছাত্রফ্রন্ট দিনাজপুর জেলা শাখার উদ্যোগে প্রতিকী গনভোটের কর্মসুচী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারী) সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট দিনাজপুর জেলা শাখার আববায়ক এএসএম মনিরুজ্জামান’র সভাপতিত্বে প্রতিকী গনভোট কর্মসুচীর উদ্ভোধন করেন তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি দিনাজপুর জেলা শাখার আহবায়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটরি প্রেসিডিয়াম সদস্য কমরেড আলতাফ হোসাইন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গনতান্ত্রিক বাম মোর্চা দিনাজপুর জেলা শাখার সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনীষ্ট লীগের জেলা সম্পাদক আনোয়ার আলী সরকার, বাসদ (মার্কসবাদী) দিনাজপুর জেলা সমন্বয়ক কমরেড রেজাউল ইসলাম সবুজ।
এ সময় বক্তারা বলেন, সরকার ভারতের সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠির স্বার্থে বিশ্বের ঐতিহ্য ও বাংলাদেশের গর্ব সুন্দরবন ধ্বংসকারী প্রকল্প রামপাল বিদ্যুৎ প্রকল্প চালু করতে যাচ্ছে। দিনাজপুরের সর্বস্তরের মানুষকে সুন্দরবন রক্ষার আন্দোলনের গনভোটে অংশ নেয়ার আহবান জানান। রামপাল বিরোধী প্রতিকী এই গনভোট বৃহস্পতিার থেকে শুরু হয়ে আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত চলবে। গনভোটে অংশ নেয়ার জন্য আয়োজক সংগঠনের নেতাকর্মীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে যাবেন। ১৬ জানুয়ারী দিনাজপুর সরকারী কলেজ প্রাঙ্গনে গনভোটের রায় ঘোষনা করা হবে বলে জানানো হয়।
দিনাজপুরে সৌদি কুরবানীর দুম্বার গোশত বিতরণ
দিনাজপুরে রাজকীয় সৌদি সরকার প্রদত্ত কুরবানীর দুম্বার গোশত গরিব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
ইসলামী উন্নয়ন ব্যাংকের মাধ্যমে রাজকীয় সৌদি সরকারের অনুদান হিসেবে কুরবানীর দুম্বার ১৩৬৫ কার্টুন গোশত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দিনাজপুর শাখা জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান শাখায় হস্তান্তর করে। পরে এসব গোশত ১৩ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআরও) মাধ্যমে গরিব, দুস্থ, এতিম ও অবাঙ্গালীদের মাঝে বিতরণ করা হয়।
বধবার (০৪ জানুয়ারী) রাত ১০টায় ইসলামী ব্যাংক দিনাজপুর শাখার ম্যানোজার অপারেসন্স মো. জহিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে সৌদি কুরবানীর গোশত জেলা ত্রান ও পূণর্বাসন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান’র নিকট হস্তান্তর করেন। এ সময় ইসলামী ব্যাংক দিনাজপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. মোস্তাফিজুল হকসহ ইসলামী ব্যাংকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুর জেলার ১৩ উপজেলার বিভিন্ন এতিমখানায় ও গরিব-দুস্থদের মধ্যে ১৩৬৫ কার্টুন সৌদি কুরবানীর গোশত (দুম্বার গোশত) বিতরণ করা হয়। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৪৫ কার্টুন, খানসামা উপজেলায় ৮৫ কার্টুন, বীরগঞ্জ উপজেলায় ১৩০ কার্টুন, নবাবগঞ্জে ৯৩ কার্টুন, ঘোড়াঘাট উপজেলায় ৫০ কার্টুন, চিরিরবন্দর উপজেলায় ১৩০ কার্টুন, কাহারোল উপজেলায় ৮৫ কার্টুন, পার্বতীপুর উপজেলায় ১৬০ কার্টুন, বিরামপুর উপজেলায় ৭২ কার্টুন, বিরল উপজেলায় ১১০ কার্টুন, বোচাগঞ্জ উপজেলায় ৭০ কার্টুন, ফুলবাড়ী উপজেলায় ৭০ কার্টুন, হাকিমপুর উপজেলায় ৪৩ কার্টুন ও ডিসি অফিস ১২২ কার্টুন গোশত বিতরণ করা হয়।