• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আমাদের প্রিয় সৈয়দপুর’র শীতবস্ত্র বিতরণ

নওশাদ আনসারী: সৈয়দপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডে শীতার্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ফেইসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আমাদের প্রিয় সৈয়দপুর”। শুক্রবার (৬ জানুয়ারী ২০১৭) বিকাল ৪.০০ ঘটিকায় শহরের নতুন বাবুপাড়া কলিম মোড়ে ছিন্নমুল ৫২ জন অসহায়দের শীতবস্ত্র দেয় সংগঠনটি। এর আগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর আওতায় ২৮ ডিসেম্বর থেকেই শহরের বিভিন্ন এলাকায় অসহায়দের বাসায় বাসায় গিয়ে শীতবস্ত্র প্রদান করে সংগঠনের স্বেচ্ছাসেবকরা যেটা এখনো অব্যাহত রয়েছে।
নতুন বাবুপাড়ায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর মধ্যে প্রধান আমন্ত্রিত অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ড কাউন্সিলার জনাব এরশাদ হোসেন পাপ্পু, হায়দার আলী এমাদী, শামিম খান সহ অত্র এলাকার বিশিষ্টজনরা। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আজিম খান,জাহিদ হাসান,মিথূন হাসান,জীবন,সাজু,মোস্তাকিম,সাব্বির,গুলজার,কামাল,সোহেল,নুর মোহম্মদ সহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা।
প্রধান অতিথী জনাব এরশাদ হোসেন পাপ্পু তার বক্তেব্য প্রতি ওয়ার্ডে এপিএস এর মহতী কার্যক্রমের প্রশংসা করেন এবং সর্ব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
“আমাদের প্রিয় সৈয়দপুর” এর সাধারণ সম্পাদক নওশাদ আনসারী বলেন, দরিদ্র মানুষের শীতের কষ্ট উপলব্ধি করে এপিএস প্রতি বছর এই কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি এপিএসকে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এপিএস এর অপর সদস্য মিথুন,গুলজার সহ অন্যান্যরা জানান, এই কার্যক্রম আজকে এই ওয়ার্ডে হয়েছে এবং এর পর পরেই আমরা রাতে অসহায়দের বাসায় বাসায় গিয়ে বাকীসব শীতবস্ত্র প্রদান করবো। সংগঠনটি আমাদের অতি ক্ষ্রদাকৃতির। তবুও সাধ্যের মধ্যে থেকে বছরব্যাপী শুধুমাত্র অসহায়দের জন্য আয়োজন করা হয় নানা কর্মসূচী কারন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো। এর আগেও প্রতি ঈদে এতিম শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়।
উল্লেখ্য গত ১ জানুয়ারী থেকে এপিএস এর সদস্যরা শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর মধ্যেই শহরের বিভিন্ন এলকায় অসহায়দের বাসায় বাসায় গিয়ে শীতবস্ত্র প্রদান করে আসছে এবং রাতে অসহায়দের বাসায় বাসায় গিয়ে এই কর্মসূচী চলবে আরো কিছুদিন পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ