বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ডিবি পুলিশ ১৩৮ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রবিবার রাতে অভিযান কালে ফুলবাড়ী ইউনিয়নের পশ্চিম কুঠিচন্দ্রখানা গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী মহির উদ্দিনের পুত্র মোঃ শাহানুর (৩৫) পালিয়ে গেলেও একই গ্রামের আবুল হোসেনের পুত্র মোঃ লিটন সরকার(২৮) কে আটক করে ডিবি পুলিশ।
এ ব্যাপারে কুড়িগ্রাম ডিবি পুলিশের এএসআই শাহাদত হোসেন ফুলবাড়ী থানায় একটি মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন ।