• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটের কিশোর রিমন চট্টগ্রামে দেড় মাস ধরে নিখোঁজ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন নাজিমখান ইউপির সোমনারায়ণ এলাকার কিশোর রিমন (১২) চট্টগ্রামে এক মুদি দোকানের কর্মচারী হিসেবে ২-৩ মাস পূর্বে কাজে যোগ দেয়। গত দেড় মাস ধরে ওই কিশোর হঠাৎ নিখোঁজ হয়। অবশেষে নিরুপায় হয়ে রিমনের পিতা গত ০২-০১-২০১৭ ইং চট্টগ্রামের চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জিডি সূত্রে জানা যায়, নাজিমখান ইউপির সোমনারায়ণ এলাকার হতদরিদ্র দিনমজুর আব্দুল হাওয়ালের আপন ভাতিজা রেজাউল (৩০) চট্টগ্রামে দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করে আসছে। গত ৩ মাস পূর্বে সে বাড়িতে এসে অভাব-অনটন থাকায় তার চাচা আব্দুল হাওয়াল এর কিশোর পুত্র রিমন (১২) কে নিয়ে মৌলভীবাজার ওয়াসা রোডের পার্শ্বে আব্দুর রহিমের মুদি দোকানের কর্মচারী হিসেবে কাজ যোগ দেয়। এরপর গত ০২-১১-২০১৬ ইং সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ রিমন দোকান থেকে নিখোঁজ হয়। এরপর দোকান মালিক আব্দুর রহিম তার ভাই রেজাউলকে বিষয়টি অবহিত করে। এরপর দীর্ঘ দেড় মাস যাবত বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি করে মুদি দোকানের কর্মচারী রিমনের কোন সন্ধান মেলেনি। অবশেষে গত ০২-০১-২০১৭ ইং রিমনের পিতা চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করে। যাহার ডায়েরী নং-৭৬। ছেলেটির বয়স ১২ বছর, উচ্চতা ৪ ফিট, গায়ের রং শ্যামলা, পড়নে প্যান্ট-শার্ট ছিল। ছেলেটি কুড়িগ্রাম জেলার আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে উক্ত মোবাইল ০১৭৮৮০৯৬৫০৬ নম্বরে যোগাযোগ করার জন্য নিখোঁজ কিশোরের পিতা আব্দুল হাওয়াল আকুতি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ